প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসি। এর ফলে নির্বাচন করতে আর কোনও বাধা নেই তার।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অতিরিক্ত সচিব বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। এর ফলে এই দুই প্রার্থী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী রোববার আদেশ জারি হবে।

তবে অন্য দুইজন স্বতন্ত্রপ্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি বলে জানান তিনি।

এর আগে, গত ১৮ জুন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনীর হোসাইন খান।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়- জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মোহাম্মদ মামুনূর রশিদ, মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঞাঁ (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনও আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

হিরো আলম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *