৩০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুর টঙ্গী বিসিক লিলি ফুডের মোড় এলাকার স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাস রাজিব গংদের বিরুদ্ধে এবার ফটো সাংবাদিক পরিবারের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
চাঁদাবাজি ও হত্যার হুমকির প্রতিকার চেয়ে ফটো সাংবাদিক হানিফ উদ্দিন পাঠানের মা স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান।
লিখিত অভিযোগে হালিমা বেগম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাজিব ও তার সাঙ্গপাঙ্গরা তার কাছে বিভিন্ন কারণে অকারণে টাকা দাবি এবং বাড়ি দখলের পায়তারা করে আসছে। ২ জানুয়ারি অভিযোগকারীর বাসায় রাজিব গং অনধিকার প্রবেশ করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা টাকা দেয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়। পরে সন্ধ্যা ৬টায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে এসে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে রাজিব ও তার সঙ্গীরা ফটো সাংবাদিক হানিফ উদ্দিনের বাড়ি ভাঙ্গচুর করে। অভিযোগকারী হালিমা বেগম ও তার পুত্রবধূকে এক ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে রাখে। সন্ত্রাসীরা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
এসময় অভিযোগকারীর চিৎকারে আশপাশের লোক ছুটে এলে রাজিব বাহিনী চলে যায়। পরে স্থানীয় লোকজন ফটো সাংবাদিকের মা, স্ত্রী ও সন্তানকে তালা ভেঙে উদ্ধার করে।
অভিযোগে হালিমা আরও উল্লেখ করেন, রাজিব বাহিনী যাওয়ার সময় হুমকি দেয় ১৫ লাখ টাকা চাঁদা না দিলে তাদের এলাকা ছাড়া করা হবে। এমনকি তার ছেলে ফটো সাংবাদিক হানিফ উদ্দিনকে হত্যা করে লাশ গুম করে ফেলবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ অভিযোগ গ্রহণ না করলেও বিষয়টির সত্যতা যাচাই করার জন্য একজন এস আইকে ঘটনাস্থলে পাঠান।
অভীযুক্ত রাজিব গংদের বক্তব্য নিতে গেলে তাদের খুঁজে পাওয়া যায়নি।
গাজীপুর/এসকেএম/আরএম
আরও সংবাদ পড়তে: http://www.artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply