১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাসলাইনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মায়া রানী। তার বয়স হয়েছিল ৪০ বছর। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার সময় বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে।
এ ঘটনায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। পাশের বাসার স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্নাঘরের গ্যাস কোনও কক্ষে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply