ফাইনাল ও টুর্নামেন্ট সেরা স্যাম কারেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড ক্রিকেট দল।

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং করে ফাইনাল সেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন ইংলিশ তারকা স্যাম কারেন।

ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করেছেন স্যাম কারেন। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে পাকিস্তানের তিন তারকা ব্যাটসম্যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান, টপঅর্ডার শান মাসুদ ও মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজকে আউট করেন।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন কারেন। এমন নান্দনিক বোলিংয়ের কারণেই ফাইনালে সেরার পুরস্কার জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন ইংলিশ এই অলরাউন্ডার।

নয় জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল আইসিসি। সেখান থেকে নির্বাচক ও সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন। তিনি এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *