ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

২১ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ন্যাটোতে যোগ দেয়া নিয়ে উত্তেজনার মধ্যে এবার ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

শনিবার স্থানীয় সময় সকাল থেকে ফিনল্যান্ডের রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমাট্রা এন্ট্রি পয়েন্টের মাধ্যমে গ্যাস আমদানি বন্ধ করা হয়েছে। ফিনল্যান্ডে রাশিয়ান গ্যাসের প্রবেশের জায়গা হল ইমাট্রা।

এর আগে ফিনল্যান্ডের জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসাম বলেছে, শনিবার থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া। একে তো রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চায়নি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা। ধাক্কাটা এর পরপরই এল।

ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটির মোট জ্বালানির ১০ শতাংশ কম পূরণ হয় গ্যাস থেকে। খবর বিবিসির।

গ্যাসামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা ইউলজানেন বলেন, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহব্যবস্থায় কোনও বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।

এদিকে গত রোববারই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল রাশিয়া। ন্যাটোতে যোগ দিলে প্রতিশোধ নেয়া হুঁশিয়ারিও দিয়েছিল। তবে গ্যাস বন্ধের কারণ জানতে চাইলে রুবলে মূল্য পরিশোধের দিকে ইঙ্গিত করেছে রাশিয়া।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *