ফিরলেন মুশফিকও

১৩ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গেছে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে ভরসা রেখেছিল বাংলাদেশ। কিন্তু এদিন ভরসার প্রতিদান দিতে পারেননি দুই ব্যাটসম্যান। ফলোঅনের শঙ্কা উঁকি দিচ্ছে বাংলাদেশের সামনে। তৃতীয় দিন দেখেশুনে শুরু করলেও হঠাৎ ছন্দপতন ঘটে আগের দিনের এ দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম।

দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দেয়া মিঠুন দিনের শুরুতেই ফিরে গেছেন ৮৬ বলে ১৫ রান করে। আর ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়ে আউট হয়েছেন মুশি। রিভার্স সুইপ খেলতে গিয়ে কর্নওয়ালের বলে ক্যাচ দিয়ে ৫৪ রানে বিদায় নেন তিনি।

এই দুই সেট ব্যাটসম্যান আউটের পর ক্যারিবিয়ান বোলার চোখ রাঙানি সামাল দিচ্ছেন লিটন দাস এবং মেহেদী মিরাজ। লিটন অপরাজিত আছেন ২৩ রানে আর মিরাজের সংগ্রহ ১১ রান।

তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৮১ রান। প্রতিপক্ষের চেয়ে এখনও ২২৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

এরআগে এনক্রুমা বোনারের ৯০ আর জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *