ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর গেটের ফুটপাতে এক দিনের নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই বজলুর রহমান। বলেন, নবজাতককে কে বা কারা ফেলে গেছেন, তা উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

নবজাতক উদ্ধার/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *