ফের টাইগারদের কোচ হচ্ছে জেমি সিডন্স

২৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আবারও বাংলাদেশ দলের কোচ হচ্ছেন জেমি সিডন্স। জাতীয় দলের সাবেক এই প্রধান কোচকে এবার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতেই দলের সাথে যোগ দেবেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।

এই জেসি সিডন্সের হাত ধরেই বিশ্ব সেরা তারকা হয়েছে মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা।

জাতীয় দলের ব্যাটিং দুর্বলতা কাটাতে এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

বিসিবি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ