ফ্রন্টলাইন যোদ্ধা স্বপ্নীল ও নুজহাত করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল ও একাত্তরের শহীদ ডাক্তার আলীম চৌধুরীর কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী করোনায় আক্রান্ত।

বুধবার এই চিকিৎসক দম্পতি সন্তানসহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা যায়।

মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সংগঠন ‘সম্প্রীতির বাংলাদেশ’-এর সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল জানিয়েছেন, চারদিন ধরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এছাড়া তার স্ত্রী ডাক্তার নুজহাত চৌধুরী ও অষ্টম শ্রেণিতে পড়া ছেলে তিন দিন ধরে করোনায় আক্রান্ত।

ডাক্তার স্বপ্নীল জানিয়েছেন, তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। কোন সমস্যা হচ্ছে না।

ডাক্তার স্বপ্নীলের নেতৃত্বে ২০১৮ সালে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়তা কমিটি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করছে।

এই চিকিৎসক দম্পতি করোনা সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্য সচেতনতা তৈরির কাজে যুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *