২৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বরগুনায় তালতলী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন মৃধা উপজেলার হুলাটানা গ্রামের বাসিন্দা। তার বয়স ৪৫ বছর।
জানা গেছে, সকালে জাল তুলতে বাড়ির উত্তর পাশে ডাঙ্গায় যান আনোয়ার। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এদিকে তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙায় গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহতের বাবা কামাল মৃধা জানান, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।
তালতলী থানায় ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বজ্রপাত/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply