১৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হাতি তাড়াতে বের হলে হাতির আক্রমণে আবদুর রশিদ নামের ওই দিনমজুরের মৃত্যু হয়।
আবদুর রশিদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল গ্রামে।
রশিদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল খেত ও কলাবাগান নষ্ট করে দেয়। আজ ভোররাতে হাতির পাল কলাগাছ খেতে এলে ওই ব্যক্তি হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান তিনি।
সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিরাতেই বন্য হাতির পাল এলাকায় হানা দিচ্ছে। কৃষকের কলাবাগান, খেত নষ্ট হচ্ছে। হাতির আক্রমণ ঠেকানো না গেলে ক্ষয়ক্ষতিসহ আরও প্রাণহানির আশঙ্কা আছে।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির বলেন, হাতির আক্রমণে একজন মারা গেছেন। ঘটনাস্থলে বন বিভাগের লোক গেছে। হাতির আক্রমণে এক মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।
বন্য হাতি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply