নিউজ ডেস্ক: রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে ফয়সাল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ছনটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ বছর বয়সী নিহত ফায়সাল একই উপজেলার পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে লংগদুর বিভিন্ন দুর্গম এলাকায় রাতে বন্যহাতির পাল লোকালয়ে গিয়ে মানুষের বসতবাড়ি ভাংচুর করছে। দিনের বেলা আশপাশে এলাকায় অবস্থান নিয়ে থাকে। এ সময় হাতি দেখতে যায় এলাকার মানুষজন। রোববার ওই এলাকায় বন্যহাতি দেখতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয় ফয়সাল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় বনভূমি উজাড় হয়ে যাওয়ায় বন্যহাতির আবাসস্থল ও খাদ্য সংকটে পড়ে। ফলে বন্যহাতির পাল প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে কোনও না কোনও এলাকায় হামলা চালিয়ে স্থানীয়দের ঘরবাড়ি ভাংচুরসহ ফসলের ব্যাপক ক্ষতি করছে।
বন্যহাতি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply