২৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠেয় ‘অনুশীলন টাইগার লাইটেনিং-৩’ এর চূড়ান্ত পরিকল্পনা তৈরি করতে সেমিনারে অংশ নিয়েছেন।
রোববার দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে রাজেন্দ্রপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ সেমিনার আয়োজিত হয়।
তিন দিনের এই সেমিনারে সেনাসদর ও বিপসট-এর পদস্থ সামরিক কর্মকর্তা অংশগ্রহণ নেন। এছাড়া ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ১১ জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সেমিনারটি আগামী ২৫ জানুয়ারি শেষ হবে।
আরও পড়ুন: পিছিয়ে গেল জেসিন্ডা আরডার্নের বিয়ে
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে ‘অনুশীলন টাইগার লাইটেনিং’ পরিচালনা করে আসছে। টাইগার লাইটেনিং-১ ও ২ যথাক্রমে ২০১৭ এবং ২০২১ এ মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস লুইস ম্যাকর্ড, ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় ‘অনুশীলন টাইগার লাইটেনিং-৩’ আগামী ১৯-৩১ মার্চ রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে। খবর: বাসস।
যৌথ সেমিনার/আরএম/রমু
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply