০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দেশের প্রথম পর্যটন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের (বিটিআরআই) উদ্বোধন আগামী ৪ এপ্রিল।
রোববার রাজধানীর পান্থপথ বিটিআরআই-এর নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেইন।
আরও উপস্থিত থাকবেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, ইউনাইটেড এয়ার ওয়েজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ডক্টর সৈয়দ রাশিদুল হাসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রথম সহ-সভাপতি শিবলুল আজম কোরেশি, ট্যুরিজম বোর্ডের সাবেক সদস্য ও পর্যটন বিশেষজ্ঞ জামিউল আহমেদ, ট্যুরিজম এক্সপ্লোরারস এসোসিয়েশন অব বাংলাদেশ (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর এবং ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট (আইসিআই) এর পরিচালক (ট্রেনিং) জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট (বিটিআরআই) ও বাংলাদেশ ট্যুরিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরাম (বিটিএএমএফ) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও মাইটিভি’র প্রযোজক (অনুষ্ঠান) কাজী রহিম শাহরিয়ার।
বিটিআরআই/এসকেএম















