বাংলাদেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না

নিউজ ডেস্ক: বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বাস করছে। কোনও কোনও সময় সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলেও কেউই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

সোমবার রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা কথা বলেন।

শাহাব উদ্দি বলেন, সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ, হিংসা সৃষ্টি করা যাবে না। নিজ নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ভবিষ্যতেও যাতে সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা নিশ্চিত করা হবে।

সভায় বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানাসহ স্থানীয় দলীয় ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *