২৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনসহ ২৫ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার কারণে তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না।
মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। খবর: এএফপি।
নিষেধাজ্ঞা দেয়া ২৫ ব্যক্তির তালিকা প্রকাশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ হিসেবে ২৫ মার্কিন নাগরিকের নাম নতুন করে ‘স্টপ লিস্টে’ (রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা) যুক্ত করা হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন একাধিক মার্কিন ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তা।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply