আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) একজন সাংবাদিক নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৩২ বছর।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউক্রেনীয় সেনাদের সাথে ছিলেন তখন তার ওপর একটি রকেট আঘাত হানে বলে ফরাসি সংবাদ সংস্থা ট্যুইটারে এ তথ্য নিশ্চিত করেছে। খবর: সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পূর্ব ইউক্রেনে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোল্ডিন নিহত হয়েছেন। তার নিহতের খবর পেয়ে এএফপি পরিবার বিধ্বস্ত হয়েছে। আমাদের সব চিন্তা তার পরিবার ও প্রিয়জনদের নিয়ে।
এএফপি জানিয়েছে, সোল্ডিন বসনিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক ছিলেন। লন্ডনে নিয়োগের আগে ২০১৫ সালে রোমে ইন্টার্ন হিসাবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুদ্ধ কভার করতে তিনি ইউক্রেনে আসেন।
হামলার সময় সোল্ডিনের সাথে আরও চার সহকর্মী ছিলেন। তবে অন্য সাংবাদিকদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে এএফপি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্যুইটারে সোল্ডিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার সাহসের প্রশংসা করেছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply