নিউজ ডেস্ক: জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। দেশের ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্লট, ফ্ল্যাট, গাড়ি, মোবাইল ফোন সেট ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে বল পয়েন্ট পেনে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে বল পয়েন্টের দাম বাড়বে।
এছাড়াও প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর দাম বাড়বে।
দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, পকেট টিস্যু, হ্যান্ড টাওয়াল, ক্লিনিকাল বেড শিটের। ফলে বাড়বে এসব পণ্যের দামও। প্রস্তাবনা অনুযায়ী অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থলী তৈজসপত্রের দাম বাড়বে।
এছাড়া বিভিন্ন ধরনের প্লট, ফ্ল্যাট, গাড়িরও দাম বাড়বে।
অপরদিকে মোবাইল ফোন সেট, কাজুবাদাম, সানগ্লাস, খেজুর, বিভিন্ন ধরনের বিদেশি জুসের দাম বাড়বে। এছাড়া সিলিন্ডার গ্যাস, আমদানি করা বাসমতি চাল, সব ধরনের সিগারেট, জর্দা এবং গুলের দাম বাড়বে বাজেটে।
বরাদ্দ/টিটি/কিউটি














Leave a Reply