নিউজ ডেস্ক: বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পাহাড়ি নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা।
এ সময় ট্রাকে থাকা আরও ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply