৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, বান্দরবান): বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুপক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।
রোববার সকালে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার জেরিন আখতার বলেন, গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এখন পর্যন্ত লাশ চারটি শঙ্খ নদীর পাশে পড়ে আছে। লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দলে সেখানে গেছে বলে জানান পুলিশ সুপার।
রোয়াংছড়ির তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে একটি খাদে লাশ চারটি পরে আছে।
পুলিশ সুপার জেরিন আখতার আরও বলেন, এখানে যে খুনগুলো ঘটছে এর সাথে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। সমতলের সাথে পাহাড়ের ঘটনা মেলানো যাবে না। এখানে ধরন ভিন্ন।
পুলিশ সুপার বলেন, এখানে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় আছে। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। এটা সাধারণ মানুষের সমস্যা না। এটা সংগঠনগুলোর সমস্যা। এটারও বহিঃপ্রকাশ হচ্ছে।
বান্দরবান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply