বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *