বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে

নিইজ ডেস্ক: বিএনপি-জামায়াত নির্বাচন ভন্ডুল করার জন্য সারাবিশ্বে টাকা ছড়াচ্ছে এবং দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এমনটাই বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবা উপজেলার আকছিনা বাজার মাঠে নির্বাচনী জনসভায় মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যখনই ভোট হয় তখনই বিএনপি-জামায়াত বলে আমরা ভোট করব না। কারণ, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক তারা সেটা চায় না।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে বা কোনও রাজনৈতিক দলকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। যদি বাংলাদেশের ভূখন্ডে কেউ অপরাধ করে তাহলে দেশের আইনে তার বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। আপনাদের প্রতিনিধি ভবিষ্যৎ দেখবে।

এ সময় মন্ত্রীর সাথে কসবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *