বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক

১৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক হচ্ছে বিএনপি, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপকর্মকারীদের কোন দল নেই, এরা হচ্ছে দুর্বৃত্ত।

জামায়াত ছাড়া বিএনপি অচল এবং জামায়েতর নির্ভরযোগ্য ছাতা হচ্ছে বিএনপি এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভিতরে ভিতরে জামায়াত-বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ। যা কোনদিন বন্ধ হবে না।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, সুযোগ পেলেই সোবল মারবে। তাই এখন থেকেই সবাকে সতর্ক থাকতে হবে।

৭১ এর পরাজিত শক্তিই ৭৫ এর হত্যাকাণ্ড ঘটিয়েছিল উল্লেখ করে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর এই চক্রের বিষবৃক্ষ অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। এদের নিষ্ক্রিয় মনে হলেও এরা তলে তলে এখনও সক্রিয়, তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল হালিম এবং সভাটি সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।
পরে নেতৃবৃন্দকে সাথে নিয়ে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও দরিদ্র তহবিলে অনুদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *