বিএনপির শ্লোগানই প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়া জড়িত

২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ‘পচাত্তরের হাতিয়ার’ শ্লোগানই প্রমাণ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া জড়িত।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী যুব মহিলা লীগ আয়োজিত  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় তিনি  এ কথা বলেন। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু উকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও অছাত্রদের সমাবেশ ঘটিয়ে ‘পঁচাত্তরের হাতিয়ার’ শ্লোগান দিয়ে প্রমাণ করেছে, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ঘটিয়েছে এবং বিএনপি সেটি স্বীকার করে নিয়েছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশের নিজস্ব টাকায় যখন পদ্মাসেতু হয়েছে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  মাথা খারাপ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের সমালোচনায় মুখর। লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে গেছে। একারণে তারা সারা বাংলাদেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে যাতে মানুষের মধ্যে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে তা নষ্ট করা যায়।

যুব মহিলা লীগের মেয়েরাই বিএনপি-জামাতকে প্রতিহত করার জন্য যথেষ্ট উল্লেখ করেন ডক্টর হাছান মাহমুদ। বলেন, স্বাধীনতাবিরোধীদের নিয়ে বাংলাদেশে আবার ২০১৩-১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারী এই বিএনপি-জামাতের অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। এদেশের আপামর গণমানুষের দল আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।

এর পরপরই মন্ত্রী সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বার্ষিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেনের পরিচালনায় অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, খাদিজা বেগমসহ কর্মকর্তারা সভায় অংশ নেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *