বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে চারজনের মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বজ্রা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই মার্কেটের মালিক আব্দুর রহিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ জুয়েল। তাদের সবার বাড়ি শিলমুদ গ্রামে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুর রহিমের শ্যালক মোহাম্মদ সেলিমের বরাত দিয়ে ওসি জানান, ওই চারজন মার্কেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *