বিষাদের শব্দমালায় পিতা স্মরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোকদিবসে উত্তরা ইউনিভার্সিটি ভার্চুয়াল আলোচনার আয়োজন করে।

শনিবার বিকেলে ‘বিষাদের শব্দমালায় পিতা স্মরণ’ শিরোনামের আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর সায়েদা বানু।

আলোচনায় অংশ নেন উপ-উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমীন আরা লেখা, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দীন। প্রবন্ধ উত্থাপন করেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সামজীর আহমেদ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। পরে জাতির জনকের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *