১৯ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, তুরস্ক): তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার ভোরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর: ডেইলি সাবাহর।
তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও কর্তৃপক্ষ জানাতে পারেনি।
নিহতরা হলেন, মুহাম্মেদ খাতান ও তার দুই বছর বয়সি মেয়ে মেলেক। তার পাঁচবছর বয়সি ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ির ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। মাত্র পাঁচ বছর আগে খাতান তুরস্কে আসেন এবং গাড়ি মেরামতের দোকানে কাজ শুরু করেন।
ওই ভবনের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের কারণে ‘ভূমিকম্পের’ মতো কম্পন অনুভূত হয়েছে। আমি কিছু ভেঙে পড়ছে এমন এবং বাইরে থেকে প্রচুর চিৎকারে শব্দ শুনতে পেয়েছিলাম। আমি দেখলাম, পুলিশ আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য বলছে। দেখলাম জানালা ভেঙে গেছে। তবে আমাদের বাসায় আর কোনও ক্ষতি হয়নি।
শক্তিশালী বিস্ফোরণটির কারণে কেচিওরেন জেলার তিনতলা ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার সকালে অ্যাম্বুলেন্স এবং অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আহতদের উদ্ধার করে।
বিস্ফোরণ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















