বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

২৪ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সেনাদের হাতে আটক হয়েছেন।

দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে গোলাগুলি হয়েছিল। এরমধ্যেই প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এল।

রাতের ওই হামলায় এখন পর্যন্ত কোনও হতাহত না হলেও অভ্যুত্থানের চেষ্টা নাকচ করেছে দেশটির সরকার।

জানা যায়, সবচেয়ে বেশি গোলাগুলি হয়েছে লামিজানা ঘাঁটিতে। সেখানে সেনাপ্রধানের বাসভবন ও একটি কারাগার রয়েছে। ২০১৫ সালে অভ্যুত্থান চেষ্টায় ব্যর্থ সেনাদের রাখা হয়েছে এই কারাগারে।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জঙ্গিরা কিছুদিন পরপরই বেসামরিক ও সেনাদের হত্যা করছিল। এতে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। জঙ্গিদের সাথে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সম্পর্ক আছে বলে অভিযোগ রয়েছে।

বুরকিনা ফাসো/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *