আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
শনিবার নাইজেরিয়ার দক্ষিণ সীমান্তবর্তী বেনিন অঞ্চলের এই ডিপোতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর: আলজাজিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সিমি পোদজি শহরের ওই ডিপোতে অবৈধভাবে পাচারের লক্ষ্যে জ্বালানি মজুদ ছিল। সেখান থেকে জ্বালানি সংগ্রহের জন্য দাঁড়িয়ে ছিল বেশ কিছু গাড়ি, মোটরসাইকেল ও ট্রাইসাইকেল। হঠাৎ করেই বিস্ফোরণ হয়ে আগুন লাগে ডিপোতে। চোখের পলকেই ছড়িয়ে পড়ে ভয়াবহভাবে। দগ্ধ হয়ে হতাহত হন ডিপোতে কর্মরত এবং গাড়িতে থাকা মানুষজন। খুব সম্ভবত ব্যাগ থেকে পেট্রোল ঢালার সময়ে এই আগুনের সূত্রপাত হয়েছে।
বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সেদৌ বলেছেন, আগুনের কারণ পাচার করা জ্বালানি। অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহ বাজেভাবে পুড়ে কয়লা হয়ে গেছে।
স্থানীয় বাইকচালক সেমেভো নোনাগনন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে থাকি না। আগুনের কারণ না বলতে পারলেও তিনি বলেন, এখানে একটি বড় পেট্রোল পাম্প রয়েছে। সেখানে গাড়ি, ট্রাইসাইকেল এবং মোটরসাইকেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বালানি নিতে আসে।
আরও পড়ুন: লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ জন উদ্ধার
নাইজেরিয়া-বেনিন সীমান্তে তেল চোরাকারবার খুবই সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত। এ অঞ্চলের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। সীমান্তবর্তী এই শহরগুলোতে বেশ কিছু অবৈধ তেল পরিশোধনাগার, তেলের ডিপো ও পাইপলাইন সৃষ্টি হয়েছে। এগুলো প্রায়ই আগুনের কারণ হয়ে দাঁড়ায়।
বিস্ফোরণ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply