২৩ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন ফুটবলাররা করোনা প্রটোকল না মানায় ম্যাচ শুরু হওয়ার খানিক পর ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবে বাতিল হয় ম্যাচটি।
আগামী সেপ্টেম্বরে ম্যাচটি খেলার সূচি নির্ধারণ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা। তবে কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।
কিন্তু ফিফাকে আর্জেন্টিনা জানিয়ে দিল, তারা ব্রাজিলের সাথে ম্যাচটি খেলতে চায় না। খবর: আর্জেন্টাইন ফুটবলবিষয়ক ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, বিশ্বকাপ বাছাইপর্বই শেষ হয়ে গেছে। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপের টিকিটি নিশ্চিত করে ফেলেছে। এই ম্যাচটি তাই গুরুত্বহীন হয়ে পড়েছে।
এএফএ আরও জানায়, ব্রাজিল ও আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে জুনে। ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে। বিজ্ঞাপন-সম্প্রচারক সংস্থাসহ কোটি টাকার বিনিয়োগ আছে। তাই ম্যাচটি বাতিল করা যাচ্ছে না।
কিন্তু ফিফার নির্দেশ মতো দুই মাস পরেই (সেপ্টেম্বর) ফের নেইমারদের মুখোমুখি হতে হচ্ছে মেসিদের। এর দুমাস পরেই বিশ্বকাপ।
তাই বিশ্বকাপের আগে ছয় মাসের মধ্যে নেইমারদের বিপক্ষে দুবার খেলতে চায় না মেসির আর্জেন্টিনা।
ফুটবল/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply