ভারতে করোনায় আক্রান্তের নয়া রেকর্ড

৩০ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। একদিনের হিসাবে এই সংখ্যা এ যাবতকালের সর্বোচ্চ।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে।

শুক্রবার সকাল ৮টায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।

সংক্রমন বাড়ছে, একইসাথে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন। যা মোট আক্রান্তের ১৬ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে জাতীয় কোভিড পুনরুদ্ধার হার কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯৯ শতাংশ।

দেশটিতে এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪১৮ জন।

ভারতে করোনা/টিটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *