৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাড়া আদায়ের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের কাছ থেকে কোনভাবেই আদায় করা না হয়।
সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন মালিক শ্রমিকদের এ ব্যাপারে কঠোর ভাবে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না।
ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতাদের সাথে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।
জনগণের সম্পদ যারা লুন্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিক ভাবেই সরকারের অবস্থান কঠোর উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান সবসময় কঠোর।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply