মধ্যরাতে হাসপাতালে আগুন

১৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, বরগুন): বরগুনা জেনারেল হাসপাতালে মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানান হাসপাতালের ভর্তি রোগীরা।

তারা জানান, রাত দেড়টার দিকে সব রোগী তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। চারপাশে ধোঁয়া দেখতে পান তারা। এ সময় হাসপাতালের কর্তব্যরত নার্স ও ডাক্তাররা সব রোগীকে দ্রুত নিচে নামতে বলেন।

হাসপাতালে দ্বিতীয় তলায় ভর্তি সব রোগী বেড থেকে বেরিয়ে হাসপাতালের সামনের রাস্তায় আশ্রয় নেয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

বরগুনা সদর থানার উপপরিদর্শক হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাই। তারপর বিদ্যুৎ বিভাগকে ঘটনাটি জানালে তার এই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। অগ্নিকাণ্ডের মাত্রা অতটা না থাকলেও আতঙ্কে অসুস্থ রোগীরা আরও অসুস্থ হয়ে যায়।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *