মা হলেন ফ্রিদা পিন্টো

২৩ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): অন্তঃসত্ত্বা হওয়ার খবর জুনেই দিয়েছিলেন। এবার সামনে এল ফ্রিদা পিন্টোর সন্তান। পুত্রসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানিয়েছেন ফ্রিদা নিজেই।

স্বামী কোরি ট্রানের জন্মদিনে বাবা-সন্তানের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ফ্রিদ। পোস্টে তিনি লিখেছেন, শুভ জন্মদিন, বাবা কোরি। স্বামী, বন্ধু ও জীবনসঙ্গী হিসেবে আমার জীবনে তোমার অংশগ্রহণকে আমি দারুণ উদযাপন করি। শুধু বাবা হিসেবে নয়, একজন সুপারড্যাড হিসেবে তোমাকে দেখতে পাওয়াটা আমাকে শুধু আবেগপ্রবণই করে তোলেনি, এটা আমাকে আনন্দেও পরিপূর্ণ করে তুলেছে। ঘুমবঞ্চিত এক মাকে এটা হাঁপ ছাড়ার সুযোগও করে দিয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। রুমি-রে তুমি বড় ভাগ্যবান সন্তান!

কোরিও ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, এর চেয়ে ভালো জন্মদিনের উপহার আর কী হতে পারে। মিষ্টি একটা ছেলের জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে দেখে প্রতিদিনই আমি অবাক হচ্ছি। সত্যিই তুমি একজন যোদ্ধা।

আগে থেকেই কোরি ও ফ্রিদার প্রেম নিয়ে গুজব চলছিল। ২০১৯ সালের শেষের দিকে ফ্রিদা জানান, ২০১৭ সাল থেকে ফটোগ্রাফার কোরি ট্রানের সাথে তার সম্পর্ক। পরে এই অভিনেত্রী তার জন্মদিনে বাগদান পর্ব সারেন।

২০০৮ ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলেন ফ্রিদা। অস্কারজয়ী এই সিনেমায় লতিকা চরিত্রে দর্শকদের নজর কাড়েন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। গত জুনে মা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেছিলেন এই অভিনেত্রী।

ফ্রিদা পিন্টো/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *