মা হলেন আনুশকা

১২ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়েছেন আনুশকার স্বামী ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। 

বাবা হওয়ার সুখবর জানালেও সদ্যজাত কন্যার কোনো ছবি পোস্ট করেননি কোহলি। তবে কোহলির ভাই বিকাশ কোহলি তার ভাতিজির পায়ের একটির ছবি টুইটারে শেয়ার করেছেন।  

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

গত আগস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেছিলেন এই দম্পতি।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেড টেস্টে খেলে দেশে ফেরেত আসেন বিরাট কোহলি।

আনুশকা-বিরাট কোহলি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *