৪ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি একটি দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায়। গেলো ত্রিশ বছরে আওয়ামী লীগ-বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ বঞ্চিত হয়েছে সুশাসন থেকে।
শুক্রবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বসুনীয়া জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ নয় বছরের শাসনামলে দেশে উন্নয়ন ও সুশাসন দিতে সমর্থ হয়েছিলেন। তাই দেশের মঙ্গলময় ভবিষ্যতের জন্য জাতীয় পার্টি সরকার অনিবার্য হয়ে পড়েছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের ও ডক্টর নূরুল আজাহার শামীম, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া,যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, আজহার সরকার, সেকেন্দার আলী, জাতীয় হকার্স পাটির সভাপতি আনোয়ার হোসেন আনু, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আব্দুল কাদিরসহ অন্যান্য নেতারা।
জাপা/আরএম/কিউটি















Leave a Reply