২১ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বার্ধক্যজনিত কারণে মারা গেছেন জামাল ভূঁইয়ার দাদি হামিদা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি।
বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চংভাদেরা গ্রামের নিজ বাসভবনে মারা যান হামিদা খাতুন।
তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জামাল ভূঁইয়া বর্তমানে ভারতে আছেন আই লিগ খেলার জন্য। পশ্চিমবঙ্গের জায়ান্ট কলকাতা মোহামেডানের জার্সিতে এরইমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
জামাল ভূঁইয়ার দাদি হামিদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক, স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শোক/এসকেএম















Leave a Reply