মারা গেছেন দক্ষিণি সিনেমার অভিনেতা নন্দমুরি তারকা রত্ন

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সেই মারা গেলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রত্ন।

শনিবার রাতে বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

অভিনয়ের বাইরে রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি, তেলেগু দেশম পার্টির (টিডিএম) একজন নেতা ছিলেন তারকা রত্ন।

গত ২৭ জানুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের কুপামে তার দলের এক রাজনৈতিক সভার মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেয়ার পর কুপামের এক হাসপাতালে নেয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ দিন ধরে লড়াই করছিলেন এ অভিনেতা, তার চিকিৎসার জন্য দিন দুয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল। শতচেষ্টার পরও ফেরানো গেল না তারকা রত্নকে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমরাবতি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা খল-অভিনেতা হিসেবে স্টেট নন্দি পুরস্কার পেয়েছেন তারকা রত্ন।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *