মারা গেছেন বাদল রায়

২২ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায় মারা গেছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। ২০০৯ সালের জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ফুটবলার বাদল রায়।

বাদল রায় ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন। ১৯৮৬ সালে তিন বছর পর মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ১৯৮২ সালে আবদুস সালাম মুর্শেদীর ২৭ গোলের পেছনে বড় অবদান ছিল বাদলের। নিজে গোল করার মতো অবস্থানে থেকেও আবাহনীর কাজী সালাউদ্দিনের ২৪ গোলের রেকর্ড ভাঙার জন্য সালাম মুর্শেদীকে দিয়ে গোল করিয়েছেন।

শুধু মোহামেডান নয়, জাতীয় দলেও বাদল রায় ছিলেন অপরিহার্য ফুটবলার। ১৯৮২ দিল্লি এশিয়াডে তার জয়সূচক গোল রয়েছে ভারতের বিপক্ষে। ইনজুরির জন্য বাদল রায়ের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *