নিউজ ডেস্ক: শিশুসাহিত্যিক আলী ইমাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সোমবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেশ কিছু দিন ধরে আলী ইমাম অসুস্থ ছিলেন। ২০২১ সালের মে মাসে স্ট্রোকসহ শরীরের নানা জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আলী ইমামের ছেলে ডাক্তার অন্তু জানান, তার বাবা স্ট্রোকসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ১০ দিন আগে তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
দাফনের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ছয় শতাধিক বই লিখেছেন তিনি।
কর্মজীবনের শেষদিকে একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশন (২০০৪-২০০৬) ও অধুনালুপ্ত চ্যানেল ওয়ানের (২০০৭-২০০৮) মহাব্যবস্থাপক ছিলেন।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply