মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে খেলার টিকিট পেল বাংলাদেশ। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে।

খেলার প্রথমার্ধে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ১-১ সমতায় বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। ২-১ গোলে লিড নেয় জামাল ভূঁইয়ার দল।

ফুটবল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *