মালিতে বাসে জঙ্গি হামলা

৪ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মালিতে যাত্রীবাহী একটি বাসে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার স্থানীয় একটি বাজারের দিকে যাওয়ার সময় বাসটিতে হামলা চালানো হয়। খবর: রয়টার্স।

পার্শ্ববর্তী শহর বানকাসের মেয়র মৌলায়ে গুয়িন্দো বলেন, সপ্তাহে দুই দিন সংঘ গ্রাম থেকে বান্দিয়াগারা বাজারের দিকে একটি বাস ছেড়ে যায়। দুই এলাকার দূরত্ব ১০ কিলোমিটার। গতকাল বাসটি বান্দিয়াগারা বাজারের দিকে যাওয়ার সময় এটিকে হামলার লক্ষ্যবন্তু করে বন্দুকধারীরা।

তিনি বলেন, একদল অস্ত্রধারী গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়েছে, টায়ার কেটে দিয়েছে এবং লোকজনকে গুলি করেছে।

গুয়িন্দো এবং স্থানীয় আরেক কর্মকর্তা জানান, কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত ও নিখোঁজ রয়েছে।

গ্রামগুলো মোপতি অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থিত। সম্প্রতি মালির এ অঞ্চলে আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা বাড়তে দেখা গেছে।

জঙ্গি হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *