মিরপুরে বিআরটিসি বাসে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর আড়াইটায় ১ নম্বর গোল চত্ত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি সড়কের এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।

বাসে আগুন/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *