মিরাজের ঘূর্ণিতে ২৭৬ রানে অলআউট জিম্বাবুয়ে

০৯ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে মাত্র ৫১ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রানে অলআউট জিম্বাবুয়ে।

দলের সর্বোচ্চ ৮৭ রান করেন ওপেনার তাকুদজওয়ানাশে কৈতানো। এছাড়া ৮১ রান করেন অধিনায়ক ব্রান্ডন টেইলর।

বাংলাদেশ দলের হয়ে মেহেদী হাসান মিরাজ একাই শিকার করেন ৫ উইকেট টসাকিব নেন ৪ উইকেট।

এর আগে হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬৮ রানের বড় সংগ্রহ করে।

সপ্তম উইকেটে লিটন দাসের সাথে ১৩৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নবম উইকেটে পেস বোলার তাসকিন আহমেদের সাথে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড জুটি গড়েন রিয়াদ।

৪১৩ মিনিট ব্যাটিং করে ১৭টি চার ও একটি ছক্কায় টেস্ট ক্যারিয়ার সেরা ১৫০ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯৫ রান করেন লিটন দাস। ৭৫ রান করেন তাসকিন আর ৭০ রান করেন অধিনায়ক মুমিনুল হক।

ক্রিকেট/এসকেএম