২৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, গোপালগঞ্জ): প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
বুধবার সকালে মুকসুদপুর উপজেলা বিআরডিবি’র আয়োজনে এ ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত জোবায়ের রহমান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার।
বাসুদেব সরকার জানান, করোনাকালে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে ১০ জন সুফলভোগীর মাঝে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ৫৪ লাখ টাকা ঋণের প্রস্তাব অনুমোদন হয়েছে। শিগগিরই ঋণের এ টাকাও বিতরণ করা হবে।
ঋণ বিতরণ করা হয়েছে মাছ চাষে অজুফা বেগম, সরণ ফকির, পল্লব মুন্সী, ধান ছাঁটাইয়ে এসমত আরা বেগম, গাভী পালনে রুবি বেগম, রিপা সুলতানা, ফারজানা ববি লোভা, সুজদা আক্তার এবং হাস মুরগীর খামারে রুপালী বেগম ও মুরগীর খামারে রুপালী বেগম।
মোকসুদপুরে ঋণ বিতরণ/আরএম/কিউটি














Leave a Reply