মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

২ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির বালিগাঁও-মাওয়া সড়কের তৌলকাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া এক শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর থানাধীন নুরু মাস্টার কান্দির শহিদুল ইসলামের স্ত্রী ৪৫ বছর বয়সী শিউলী বেগম, মেয়ে ২০ বছর বয়সী পুতুল আক্তার। এতে গুরুতর আহত ২ বছর বয়সী শিশু আনিছা।

জানা যায়, হতাহতরা জেলার মোক্তারপুর থেকে অটোরিকশাযোগে মাওয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, মাওয়াগামী অটোরিকশাটি বালিগাঁও বাজারের আগে তৌলকাই সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে নিহত হন। এতে আহত হয় নাতি।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশাচালক পালিয়ে গেছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

সড়ক দূর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *