মৃত্যুর তালিকায় আরও ২৩৫ জন

৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩৫ জন। গতকাল সোমবার এ সংখ্যা ছিল ২৪৬ জন। আগের দিনের চেয়ে মারা গেছেন ১১ জন কম।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২১ হাজার ৩৯৭ জনে উন্নীত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। সোমবার শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ৯৮৯ জন। দেশে এ পর্যন্ত ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব ভ্রমণ করতে পারবেন ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকরা

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ