২২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): মেহেরপুরে করোনা সংক্রমণ রোধে ২৩ জুন (বুধবার) থেকে ৭ জুলাই পর্যন্ত ১৫ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার বিকালে এক জরুরী ভার্চ্যুয়াল জুম-কনফারেন্সে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান।
জেলা প্রশাসক জানান, আগামীকাল ২৩ জুন বুধবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ জুলাই পর্যন্ত ১৫ দিন লকডাউন বহাল থাকবে।
সভায় সর্বসম্মতিক্রমে লকডাউনকালে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান, কৃষিকাজের জন্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং আন্তঃজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
লকডাউন/এসকেএম















