ময়লার পাত্র থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ওই এলাকার একটি ময়লার পাত্র থেকে আনুমানিক এক বা দুই দিন বয়সী নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সিটি করপোরেশনের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকায় আহসানের বাড়ির পাশে ময়লা-আবর্জনা ফেলার একটি পাত্র (ড্রাম) রাখা ছিল। কয়েকটি কুকুর ওই পাত্রটি কাত করে ফেলে। এ সময় পাত্রের ভেতর থেকে নবজাতকের লাশটি বেরিয়ে সড়কের পাশে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের লাশটি কেউ ময়লার পাত্রে ফেলে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *