১২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর তীব্র যানজট দূর করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। যানজট নিরসনে সব বিভাগের সম্মিলিতভাবে কাজ করার কোন বিকল্প নেই।
মঙ্গলবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে মেয়রের সম্মেলন কক্ষে বিআরটিসি’র সাথে ডিএনসিসি’র এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, আমরা নিজেরাই অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন ও স্থাপনা গড়ে তুলে তীব্র যানজট সৃষ্টি করেছি। অতএব, পরিকল্পিতভাবে আমাদের কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব নয়।
ডিএনসিসি’র আওতাধীন মোহাম্মদপুর, আসাদ অ্যাভিনিউ, সাত মসজিদ রোড, বেড়ী বাঁধ বাঁশবাড়ী সড়ক এবং শেরেবাংলা রোডে যানবাহন নির্বিঘ্নে চলাচল, যানজট নিরসনে মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্ত করতে বিআরটিসি’র সাথে ডিএনসিসি’র এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মেয়র আতিকের উপস্থিতিতে কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এবং বিআরটিসি’র পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
যানজট/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply